কক্সবাজার :: কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত ৮টি উপজেলা থেকে ১৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর মধ্যে মহেশখালীর ঠাকুরতলা বাজারের রবি টেলিকম থেকে ৩০ পিস ইয়াবা ও সেবনের উপকরণসহ একই এলাকার জাফর আলমের ছেলে সালাউদ্দিনকে (২০) গ্রেফতার করে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় ওই উপজেলায় ১৬ জন পলাতক আসামিও গ্রেফতার হয়।
কক্সবাজার সদরে ১৯ জন, চকরিয়াতে ২২ জন, কুতুবদিয়ায় ১১ জন, রামুতে ৪৪ জন, উখিয়ায় ৯ জন, টেকনাফে ২৭ জন ও পেকুয়ায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বিভিন্ন মামলার নিয়মিত ও পলাতক আসামি।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, তৃতীয় দিনের বিশেষ অভিযানে ধৃত ১৫১ আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিটিজিসান.কম/বিউটি

