চট্টগ্রাম :: চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের তারিফুল ইসলাম তারিনকে সভাপতি ও নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে রিয়াজ উদ্দিন মিতুলকে। সহসভাপতি মনোনীত হয়েছেন ১৮ জন। এছাড়া ৪ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। চমেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক কে এম রাশেদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিটিজিসান.কম/বিউটি

