নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির ভাইস চেয়ারপার্সন জাহিদুল করিম কচিকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গত ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির স্মারক নম্বর ২৮৫–এর মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত কাজে গত ১৮ নভেম্বর থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের বাইরে অবস্থান করবেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। এই সময়ে ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন জাহিদুল করিম কচি চেয়ারপার্সনের রুটিন দায়িত্ব পালন করবেন।
ব্যবস্থাপনা কমিটির ধারাবাহিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
