খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ

আপডেট: ২৭ মে ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন

ঢাকা: ‘একতাই শক্তি, একতাই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি’।

সম্প্রতি নিকুঞ্জের জামতলায় ‘জাহিদ ইকবাল চত্ত্বর’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনের উদ্বোধন করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কবি ও কথাশিল্পী শামসুল আলম। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মো. মিসবাহ উদ্দিন।

এলাকার জনকল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠনের জন্য ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের উদ্যোক্তা জাহিদ ইকবালকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্যরা হলেন— শফিকুল ইসলাম খোকন, মো. আবু মুসা, মুকুল হোসেন মৃধা, এ এম আইয়ুব পাপ্পু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ডা. আতিকুর রহমান খান পলাশ, জিসাদ ইকবাল, ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, আলতাফ হোসেন, এ এস এম শওকত আলী, মতিউর রহমান স্বপন, জাকির হোসেন, মাহবুবুল হক, মোহাম্মদ নুরুল আমিন মজুমদার ঝিন্টু, ফজলুল হক আসাদ, মো. মনিরুল ইসলাম, নুরুল ইসলাম রবি, আমির হোসেন, রতন বাবু, খন্দকার মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, তাসবির ইকবাল প্রমুখ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, ‘এলাকার জনকল্যাণে একটি সুন্দর আগামী গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি একদিন দেশের রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

এই আহ্বায়ক কমিটির মধ্য থেকেই আগামী কয়েক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হবে, যা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি আশা করছে, এলাকার সামাজিক উন্নয়ন, জনসেবা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংগঠনটি।