নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকর ডাকা কর্মবিরতি সকাল থেকে চলছে। ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইদেনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ‘সকাল থেকেই আমাদের কর্মবিরতি চলছে। বর্তমানে আমরা বন্দর জোনের উপ-কমিশনারের কার্যালয়ে এসেছি। এখানে একটি আলোচনা হবে। আমরা কাঙ্খিত আশ্বাস পেলেই কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আমরা গতকালের (বুধবার) হামলার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।’
কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি ডিপো মালিকরা।
গতকাল বুধবার সন্ধ্যায় শহরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ঘণ্টা ধর্মঘট কর্মসূচির ঘোষণা করা হয়।
সিটিজিসান/সিএস
