নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ নভেম্বর, ২০২২ মঙ্গলবার : ৯.৪৫ পিএম
বাঁশখালীতে জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৯৯৬ সালে ‘বাঁশখালী প্রেসক্লাব’ যাত্রা শুরু করে। দীর্ঘ ১০ বছর পর আজ এই সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে ২০১২ সালে এই সংগঠনের কমিটি গঠন করা হয়েছিল।
বাঁশখালী প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী ও কার্য নির্বাহী কমিটির নির্দেশনায় দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বাঁশখালী আদালত ভবন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে দুপুরে সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তকছিমুল গণী ইমন, অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, ব্যবসায়ী দিবস চক্রবর্তী।
এতে দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশনার এ্যাডভোকেট তকছিমুল গণী ইমন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ সাধারণ সম্পাদক বিজয়ী হন।
এদিকে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বাঁশখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছে।
সিটিজিসান/এমবিইউ
