নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ আগস্ট, ২০২১ সোমবার ১১:২০ এএম
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮৫ জনের শরীরের করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৫ দশমিক ৩৫ শতাংশ। এদিন মৃত্যুবরণ করেছে ১১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭১ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন সুত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৭৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে ৬৯২ জন মহানগর এলাকা এবং ২৯৩ জন উপজেলার বাসিন্দা।
তার মধ্যে উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৫৭ জন। এছাড়া পটিয়া উপজেলায় ৫৭ জন, বোয়ালখালী উপজেলায় ৩১ জন এবং ফটিকছড়ি উপজেলায় ২৭ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৯৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
সিএস
