সন্ত্রাসী ‘লম্পট’ আনিস পুলিশের খাঁচায় ছনুয়ায়

আপডেট: ৩১ জুলাই ২০২১ ১:০৮ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ৩১ জুলাই, ২০২১ শনিবার ০১:০০ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯/১১ ধারা) মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আনিস (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) রাতে ছনুয়া ইউনিয়নের আমির হামজারটেক এলাকা থেকে আনিসকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিস ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নচ্ছ বাপের বাড়ির মোস্তাক আহমদের পুত্র।

জানা যায়, আনিসের বিরুদ্ধে ছনুয়া আমির হামজার টেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া, নকল স্বর্ণ ব্যবসাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আনিসের পুরো পরিবার নকল স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। সে নকল স্বর্ণ ব্যবসায়ী আহমদ কবির প্রকাশ সোনা মানিকের ভাতিজা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির বলেন, ‘ধৃত আসামি আনিসকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

সিএস