শুধু চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৪২ জন, করোনায় ৪ জনের মৃত্যু

আপডেট: ৩১ জুলাই ২০২১ ১০:০১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ জুলাই, ২০২১ শনিবার ১০:০০ এএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৭৪২ জন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। একই সঙ্গে এদিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। তার মধ্যে মহানগর এলাকায় ৩ জন এবং উপজেলায় ১ জন। চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ৯৬২ জন।

এদিকে চট্টগ্রামে এরইমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও মানুষের বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে। আইসিইউতে নেই স্থান। এই অবস্থায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

সিএস