চট্টগ্রামে নতুন শনাক্ত ১৪৬৬ জন, করোনায় মারা গেল নয়জন

আপডেট: ৩০ জুলাই ২০২১ ১১:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ জুলাই, ২০২১ শুক্রবার ১১:১৫ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন। এইদিন মৃত্যুবরণ করেছেন আরও ৯ জন। শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ১ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৮১ জন। উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ চট্টগ্রামের রাউজান এবং বোয়ালখালী উপজেলায়।

তার মধ্যে লোহাগাড়ায় ৫ জন, সাতকানিয়ায় ৩৮ জন, বাঁশখালীতে ১২ জন, আনোয়ারায় ৭ জন, চন্দনাইশে ২৬ জন, পটিয়ায় ৫ জন, বোয়ালখালীতে ৪৮ জন, রাঙ্গুনিয়ায় ৩৮ জন, রাউজানে ৬২ জন, ফটিকছড়িতে ৩৩ জন, হাটহাজারীতে ৪৫ জন, সীতাকুণ্ডে ২৬ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ১৭ জন সহ মোট ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাব এবং অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে ৩ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। মৃত্যুবরণকারী ৫ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, এ পর্যন্ত নগরে ৫৭৪ জন এবং উপজেলায় ৩৮৪ জন সহ মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া নগরে ৬০ হাজার ৯০৭ জন এবং উপজেলায় ২০ হাজার ৩১০ জন সহ মোট ৮১ হাজার ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সিএস