নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জুলাই, ২০২১ বৃস্পতিবার ১২:৫৫ পিএম
মরণব্যাধি করোনায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা যায়।
এদিন মৃত্যুবরণ করেছেন ১৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় ৮৫৮ জন এবং উপজেলা এলাকায় ৪৫৭ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে শয্যা সংকট তৈরি হচ্ছে। কোনোভাবেই রোগীদের শয্যা দেওয়া যাচ্ছে না। এছাড়া আইসিইউও ফাঁকা নেই।
সিএস
