নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুলাই, ২০২১ বৃহস্পতিবার ০৯:০০ পিএম
৩৩ বছরের যুবক মো. আরিফ। এরইমধ্যে দুইবার মাদক ব্যবসায়ী হিসেবে নাম উঠিয়েছেন পুলিশের খাতায়। করোনার আগে ভাসমান মানুষের কাছে ইয়াবা বিক্রি করলেও এখন সে ইমো-মেসেঞ্জারে ইয়াবার অর্ডার নিয়ে দেয় হোম ডেলিভারি। তার দলে আছে আরও দুইজন। তারাউ নেট অনলাইনে অর্ডার। আর আরিফ দিতো ডেলিভারি।— ইয়াবাসহ ডবলমুরিং থানা পুলিশের কাছে হাতেনাতে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আরিফ।
বুধবার (১৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার চৌমুহনী বরফকল চারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা।
গ্রেফতার আরিফ ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া জেবল আহম্মদের বাড়ীর মৃত মো. ইসহাকের ছেলে।
পুলিশ জানায়, আরিফ মিস্ত্রিপাড়ার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। সে আগে ভাসমান মানুষের কাছে মাদক বিক্রি করলেও করোনা আসার পর ব্যবসার ধরন পাল্টে ফেলে। এখন সে ইয়াবা ‘হোম ডেলিভারি’ দেয়।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গ্রেফতার আরিফ এক বাসায় ২০ পিস ইয়াবার অর্ডার পৌঁছে দিতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টায় চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।’
‘এতে তারা ৩ জন কাজ করে। বাকি দুইজন মোবাইলে, ইমু, ম্যাসেঞ্জারে অর্ডার নেয়। আরিফ নিজে গিয়ে তা পৌঁছে দেয়।’— বলেন ওসি।
ওসি বলেন, ‘করোনায় বিভিন্ন সময় লকডাউন দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করা ঝুঁকিপূর্ণ। তাই ইমো-মেসেঞ্জারে অর্ডার নিয়ে সস বাসায়-বাসায় পৌঁছে দিচ্ছিল ইয়াবা।’
আরিফের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
সিএস
