আনোয়ারা প্রতিনিধি | আপডেট : ১৪ জুলাই, ২০২১ বুধবার ০৮:৫০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কাসেম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ পাহাড় এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সৈয়দ একই এলাকার মৃত ওমদা মিয়ার পুত্র। তিনি পাহাড় থেকে ঘাস কেটে গৃহপালিত ছাগল নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন এসময় দ্রুত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিছ।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল আলিম খান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএস
