বড় বোনের সঙ্গে অভিমান, সপ্তম শ্রেণির ছাত্রের আত্মাহুতি সীতাকুণ্ডে 

আপডেট: ৬ জুলাই ২০২১ ১২:০২ পূর্বাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৫ জুলাই, ২০২১ সোমবার ১১:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বড় বোনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে চৌদ্দ বছর বয়সী রাহুল নামের এক কিশোর।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগং ক্যামিকেল কমপ্লেক্সের কোয়াটারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুরউদ্দিন রাশেদ।

রাহুল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবা মো. দেলোয়ার হোসেন চিটাগং ক্যামিকেল কমপ্লেক্সের ইলেকট্টিক মিস্ত্রি হিসেবে কর্মরত আছেন। রাহুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী হলেও পিতা দেলোয়ারের চাকরির সুবাধে তারা দীর্ঘদিন যাবত বাড়বকুণ্ড ক্যামিকেলের কোয়াটারে বসবাস করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বড় বোনের সাথে তর্ক-বিতর্কের ফলে অভিমান করে সকলের অজান্তে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় কিশোর রাহুল। এসময় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, ‘মাত্র ১৪ বছর বয়সের এক কিশোর বোনের সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

এনএকে/সিএস