চট্টগ্রামে একদিনে বেড়েছে ৩৬৯ জন, করোনায় প্রাণ গেল ৬ জনের

আপডেট: ৪ জুলাই ২০২১ ১১:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ জুলাই, ২০২১ রোববার ১০:৪৫ এএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬০ হাজার ৩৬৮ জন।

রোববার (৪ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য এসব জানানো হয়। নমুনা পরীক্ষা এদিন অ্যান্টিজেন টেস্ট সহ ৭টি ল্যাবে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে, চট্টগ্রাম মহানগর এলাকায় ২২৩ জন এবং উপজেলায় ১৪৬ জন।

উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সীতাকুণ্ডে শনাক্ত হয়েছে ৩৫ জন। এছাড়া ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ২০ জন এবং মিরসরাইয়ে ১৯ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ২২৩ জন এবং উপজেলায় ১৪৬জন। ২৪ ঘণ্টার তথ্যে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। সার্বিকভাবে সব উপজেলায় সংক্রমণের হার বাড়ছে। তাই সংক্রমণ রুখতে জনসাধারণের সচেতন হওয়া জরুরি।

সিটিজিসান ডটকম/সিএস