ইপিজেডে উদ্বোধন হলো তাকদীর রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউস

আপডেট: ১৬ জুন ২০২১ ৩:১৩ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি | আপডেট : ১৫ জুন, ২০২১ মঙ্গলবার ১০:০০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোড পকেট গেইট এলাকার হোয়াইট হাউজের গ্রাউন্ড ফ্লোরে চালু হলো তাকদীর রেস্তোরাঁ ও বিরিয়ানি হাউস।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে ৩৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ফিতা কেটে রেস্তোরাঁটির উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন হোয়াইট হাউস পরিচালক নিলুফা বেগম, জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর, মো. আজম, ডা. পরিমল দাশ, মনির হোসেন বাদল প্রমূখ।

রেস্তোরাঁটিতে ফুসকা, চটপটি, হালিম, গ্রিল, চিকেন চাপ, শর্মা, চিকেন বিরিয়ানি, বীফ বিরিয়ানি, লাঞ্চ আইটেম, ডিনার আইটেম, সিঙ্গারা, ছামুচাসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে। এছাড়া সামাজিক অনুষ্ঠানের জন্য স্পেসও ভাড়া দেয়া হবে বলে জানিয়েছেন রেস্তোরাঁটির ডিরেক্টর মো. আবদুল হালিম।

আবদুল হালিম বলেন, ‘আমি চাই ইপিজেড এলাকার মানুষ সুন্দর এবং ভালো পরিবেশের মধ্যে ভালো মানের খাবার সাধ্যমতো দামে খেতে পারে৷ এই কনসেপ্ট মাথায় রেখে এই রেস্তোরাঁটি চালু করা৷ যেহেতু এই এলাকায় বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক সেই কথা মাথায় রেখেই আমরা খাবারের দাম ঠিক করেছি।’