ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ৪:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ এপ্রিল, ২০২১ শুক্রবার ০৪:৪০ এএম

জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই মো. কাওছার (৪৭)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে কাজী মসজিদের পেছনে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. কাওছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের পুত্র।

নিহতের ভাই মাঈনদ্দীন বলেন, জায়গা-সম্পত্তির বিরোধের জের ধরে আমার সৎ ভাই সাজ্জাদ ও সৈকত কাজী মসজিদের পেছনে আমার ভাই কাওছারের গলায় ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়৷ আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ডিউটি অফিসার (এসআই) ধীমান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে৷

সিএস