হেফাজতের আরও এক নেতা গ্রেফতার পটিয়ায়

আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ৬:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ এপ্রিল, ২০২১ রবিবার ০৫:৫০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় মোহাম্মদ সোহেল (২৮) নামে আরও এক হেফাজতে ইসলামের নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পটিয়া থেকে সংগঠনটির মোট ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার মোহাম্মদ সোহেল উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘গত ২৬ মার্চ পটিয়ায় হেফাজতের নেতা-কর্মীদের বিক্ষোভের সময় ভাঙচুর ঘটনার মামলায় গতকাল রাতে মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি হেফাজতের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা।’

ওসি বলেন, ‘ওই ঘটনায় এর আগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন যুবদল নেতা ও একজন বিএনপি কর্মীর কর্মী রয়েছেন।’

পিএ/সিএস