আগ্রাবাদে দেয়াল ধসে পথচারীর মৃত্যু

আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ এপ্রিল, ২০২১ সোমবার ০১:৩০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদে দেওয়াল ধসে পড়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম পেশায় রংমিস্ত্রি ছিলেন। তিনি নগরের মতিঝর্ণা এলাকায় বসবাস করেন। তাঁর পিতার নাম আবুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘আগ্রাবাদে রাস্তা প্রশস্ত করতে পাশে একটি সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। ওই পথ দিয়ে নুরুল ইসলাম যাওয়ার সময় হঠাৎ করে দেওয়াল ধসে পড়ে।’

‘গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’— যোগ করেন তিনি।

বিএন/সিএস