নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ এপ্রিল, ২০২১ রবিবার ১১:৫০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পারভীন বেগম (৩৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে চান্দগাঁও থানার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
নিহত পারভীন কুমিল্লা জেলার লাকসামের মো. দুলাল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ডিউটি অফিসার বলেন, ‘কাজ শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে বিসিক শিল্পনগরী এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরএইচ/সিএস
