হালিশহরে গলায় গামছা বেঁধে ফাঁস দিল গৃহবধূ

আপডেট: ৯ এপ্রিল ২০২১ ৯:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ এপ্রিল, ২০২১ শুক্রবার ০৯:৩০ পিএম

চট্টগ্রামের হালিশহরে লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ত্নে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

শুক্রবার ( ৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ব্লকস্থ শফির কলোনি এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

লিজার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।
সে ওই এলাকার কাভার্ডভ্যান চালক শাহীন উদ্দিনের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিজার দেবর আলাউদ্দিন বলেন, ‘পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির একটি রুমে চালের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লিজা। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিজার বিয়ে হয়েছে ৬ মাস আগে।’

আরএইচ/সিএস