ভাসানচরের অদূরে পণ্যবোঝাই ট্রলার ডুবি

আপডেট: ৯ এপ্রিল ২০২১ ৮:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ এপ্রিল, ২০২১ শুক্রবার ০৮:০০ এএম

বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ সময় লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকা ৭ মাঝিমাল্লাকে নিরাপদে উদ্ধার করেছে মাছধরার ট্রলার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে হাতিয়া আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, চট্টগ্রাম থেকে মুদিসহ বিভিন্ন পণ্যসামগ্রী বোঝাই করে কাঠবডির ‘এমভি আল্লাহরদান ১’ নামের ট্রলারটি হাতিয়া আসার পথে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যায়।

ভাসানচরের অদূরে ট্রলারটি ডুবে যাওয়ার পর মাঝিমাল্লাদের মাছ ধরার নৌযান উদ্ধার করে। ট্রলারটির মালিক হেলাল উদ্দিন। বিষয়টি কোস্টগার্ড ও নৌ পুলিশকে অবহিত করেছেন ওসি।
চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ থেকে নদীপথে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে নৌপথে মুদিসহ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পরিবহন করা হয়ে থাকে।