করোনা প্রাণ নিল চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তার

আপডেট: ২ এপ্রিল ২০২১ ১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ০১:৩০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান খান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।’

উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে ফ্লু-জনিত রোগে ভুগছিলেন মো. আতাউর রহমান খান। পরে করোনা টেস্টে নমুনা পজেটিভ আসে।

সিএস