পাঁচ পুলিশ পরিদর্শক পদে রদবদল আনলো সিএমপি

আপডেট: ১ এপ্রিল ২০২১ ২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার ০২:৫৫ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটর পুলিশের (সিএমপি) পরিদর্শক পদে পাঁচ কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। এর মধ্যে তিন থানার পরিদর্শককেও (তদন্ত) বদলি করা হয়েছে।

গত মঙ্গলবার (২৯ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ আদেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, বন্দর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মুহাম্মদ ফৌজুল আজীমকে ডিবি বন্দরে দিয়ে তাঁর স্থলে পদায়ন করা হয়েছে সদরঘাটের পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহকে। সদরঘাটের পরিদর্শক (তদন্ত) করা হয়েছে ডিবি পশ্চিমের পরিদর্শক ছাবেদ আলীকে।

এছাড়া পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হককে ডিবিতে (উত্তর) দিয়ে সেখানে পদায়ন করা হয়েছে ডিবির (উত্তর) নাজমুল হাসানকে।

সিএস