ভোর সকালে আগুনে পুড়ল চান্দগাঁওয়ের ৭ দোকান

আপডেট: ২৩ মার্চ ২০২১ ১১:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ মার্চ, ২০২১ মঙ্গলবার ১১:৪০ এএম

চট্টগ্রামেরর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে নূর নবী, বালা সওদাগর, হাকিম সওদাগর, শুক্কুর সওদাগরের আসবাবপত্র তৈরির কাঠের দোকান, শাহ আলমের চৌকির দোকান, শফিকুল ইসলামের চায়ের দোকান ও ইকবাল সওদাগরের দরজার কারখানা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সাড়ে আটটলার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের হিসাবে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিএস