ছুরিকাঘাত করে শিক্ষার্থীর ফোন ছিনতাই, ধরা ৭

আপডেট: ২১ মার্চ ২০২১ ৭:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মার্চ, ২০২১ রবিবার ০৭:০০ পিএম

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ফোন ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২১ মার্চ) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) আলী হোসেন বিষয়টি জানান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জাহিদ হোসেন (১৯), মো. সুমন ওরফে বিল্লা (২০), মো. অন্তর (২০), আশরাফুল (১৯), মো. রাহাত (২২), মো. শাহীন (৫৭) ও মো. মানিক (৩২)।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) আলী হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে নগরীর লালখান বাজার-টাইগার পাস সড়কের বাটালি হিল সংলগ্ন ফুটপাথে সাফায়েত হোসেন সিফাত(১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়।

তিনি বলেন, ‘এ ঘটনায় সিফাতের  গোয়েন্দা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে সরাসরি জড়িত জাহিদ, সুমন, অন্তর ও আশরাফুলকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনিয়ে নেওয়া মোবাইল ক্রেতা শাহীন ও মোবাইল মেকানিক মানিককে গ্রেফতার করা হয়।’

সিএস