নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ মার্চ, ২০২১ শনিবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ৩০ পর্যটককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
এসময় পর্যটকদের সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও গালিব চৌধুরী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে ছুটির দিনগুলোতে পর্যটকের উপচেপড়া ভীর দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ৩০ জনকে জরিমানা করা হয়েছে।’
তিনি বলেন, ‘মাইকিং করে বিনোদন কেন্দ্রগুলোতে আসতে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে। পতেঙ্গা বিচেও মানুষকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।’
সিএস
