স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা বায়েজিদে

আপডেট: ১৪ মার্চ ২০২১ ১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ মার্চ, ২০২১ রবিবার ০১:৪৫ পিএম

চট্টগ্রামের বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন ফারজানা আক্তার (২৭) নামে এক গৃহবধূ।

রবিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে নাসির ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মন্ডল পাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

সিএস