আকবর শাহ’র বাসা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট: ১৩ মার্চ ২০২১ ১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মার্চ, ২০২১ শনিবার ০১:৫০ পিএম

চট্টগ্রামের আকবর শাহ থানার একটি বাসা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিশ্বকলোনি এলাকার জি-ব্লক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারীর বয়স আনুমানিক ২২ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

আকবরশাহ থানার ডিউটি অফিসার এসআই জামাল হোসেন বলেন, ‘বিশ্বকলোনি এলাকার জি-ব্লক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। বয়স অনুমানিক ২২ বছর।’

‘এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।’

‘বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ যোগ করেন তিনি।

আরএইচ