সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১২ মার্চ, ২০২১ শুক্রবার ০২:৪০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় মংকরই (৪০) নামে এক ত্রিপুরা নারী নিহত হয়েছে। এতে আরও এক ত্রিপুরা নারী আহত হয়।
শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউপি সড়কের মাথায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মংকরই ত্রিপুরা বার আউলিয়াস্থ ফুলতলা জুন্মা পাড়ার পদ্ম ত্রিপুড়ার স্ত্রী।
জানা যায়, নিহত মংকরইসহ কয়েকজন ত্রিপুরা অধিবাসী ফুলতলা থেকে সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলায় যাওয়ার জন্য বের হয়ে গাড়িতে উঠার জন্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করছি।
এনএকে/আরএইচ
