নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ মার্চ, ২০২১ রবিবার ১০:৩০ পিএম
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
রবিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে মুক্তিযোদ্ধা কলোনিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. ইমন (২২) মুক্তিযোদ্ধা কলোনির নুর কাশেমের ছেলে।
ইমন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। এলাকায় সে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দীনের কর্মী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরএইচ/সিএস
