নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ মার্চ, ২০২১ রবিবার ১০:০০ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ১৮মিনিটের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এ জাতীয় দিবস উপলক্ষে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তির আনন্দ অনুষ্ঠান এতিমদের মুখে কেক তুলে দিয়ে উদযাপন করল পতেঙ্গা থানা পুলিশ।
রবিবার (৭ মার্চ) বিকেলে পতেঙ্গার একটি কমিউনিটি সেন্টারে পতেঙ্গা থানা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে এ কেক কাটা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শাকিলা সোলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ।

পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম।

অনুষ্ঠানে বক্তব্যের মধ্যে কিছু সময় পরপর সিএমপির ভিডিও প্রদর্শনী, প্রধানমন্ত্রীর ৭ই মার্চের ভাষন সরাসরি সম্প্রচারসহ জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতারেজ’র ভিডিও ভিডিও প্রদর্শন করা হয়।
সিএস
