প্রাইভেটকারের ধাক্কায় অক্টোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু কর্ণফুলীতে

আপডেট: ৭ মার্চ ২০২১ ৪:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ মার্চ, ২০২১ রবিবার ০৪:২০ পিএম

কর্ণফুলী উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তবে চালকের পরিচয় জানা যায়নি।

রবিবার (৭ মার্চ) সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কর্ণফুলী থানার ক্রসিং এলাকায় একটি প্রাইভেট কার সিএনজি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়।’

‘এতে চালক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সিএস