চট্টগ্রামের ৪ উপজেলায় নতুন ইউএনও

আপডেট: ৫ মার্চ ২০২১ ১২:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ মার্চ, ২০২১ শুক্রবার ১২:২০ এএম

চট্টগ্রামের সাতকানিয়া, সন্দ্বীপ, বোয়ালখালী ও বাঁশখালী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে রদবদল হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে তথ্য অনুযায়ী— চাঁদপুর জেলার হবিগঞ্জ উপজেলার ইউএনও বৈশাখী বড়ুয়াকে বর্তমান সাতকানিয়ার ইউএনও মো. আব্দুস সালাম চৌধুরীর স্থলাভিষিক্ত করা হয়েছে।

এদিকে বাঁশখালীর ইউএনও মোমেনা আক্তার হবিগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়নের জন্য সংযুক্ত থাকা সাইফুজ্জামান চৌধুরীকে বাঁশখালী এবং নাজমুন নাহারকে বোয়ালখালী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

সিএস