বায়েজিদে কাপড়ের গুদামে আগুন

আপডেট: ২ মার্চ ২০২১ ১২:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ মার্চ, ২০২১ মঙ্গলবার ১২:২০ পিএম

চট্টগ্রামের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট (টুকরা) কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ মার্চ) দিনগত রাত ১টার দিকে মোহাম্মদ ইসমাইলের গুদামে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে রাত ১টার দিকে বায়েজিদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ৭ ঘন্টা চেষ্টার পর সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।

সিএস