খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু সীতাকুণ্ডে

আপডেট: ১ মার্চ ২০২১ ৯:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ মার্চ, ২০২১ সোমবার ০৮:৩০ পিএম

খেলতে খেলতে বাড়ির ছাদে চলে যায় চার বছরের ছোট শিশু আকসা। দুপুরের খাবার খাচ্ছিলেন তখন তার পরিবারের সদস্যরা। অজান্তেই বাড়ির ছাদের কার্নিশে চলে যায় ওই শিশু। কিছু বুঝে ওঠার আগেই ছাদ থেকে পড়ে যায় সে।- এমনই করুণ মৃত্যুর ঘটনা ঘটছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

সোমবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আকসা একই এলাকার মো. বেলাল এর কন্যা।

শিশুটির পরিবার জানায়, দুপুরের খাবার খাওয়ার সময় এক ফাঁকে ছাদে চলে যায় আকসা। হঠাৎ সে ছাদ থেকে দুর্ঘটনাবশত পড়ে যায়। নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলা উদ্দিন তালুকদার বলেন, ‘আজ বিকেল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে আহত অবস্থায় একটি শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পর এখানকার দায়িত্বরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

সিএস/আরএইচ