চট্টগ্রামে একদিনে করোনার কবলে আরও ৫৭ জন

আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২১ ১২:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ১২:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৫২৩ জন। এইদিন কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ২২জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে  ১১৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এদিন কোনো পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৭৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৫ জন এবং উপজেলায় ২ জন।

তিনি বলেন, করোনার টিকা কার্যক্রমে গতকাল টিকা নিয়েছেন ২০ হাজার ৬০৬ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ২১৪ জন এবং উপজেলায় ১১ হাজার ৩৯১ জন।

সিএস