ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীর প্রাণ গেল লোহাগাড়ায়, আহত অনেকে

আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ১১:৪৫ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- রিনা (২০) ও ছানোয়ারা (৩০)।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আদম আলী বলেন, ‘চট্টগ্রামমুখি মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।’

‘এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’—যোগ করেন তিনি।

সিএস