নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৪:৩০ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে আরহাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরহাম নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের বঙ্গেরদীঘি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরহাম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার মো. জসিমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ বলেন, ‘আজ দুপুরে সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু আরহাম। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে নোয়াপাড়া পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সিএস
