নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ১০:০০ এএম
নারায়ণগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সোহেল টেক্সটাইল। প্রতিষ্ঠানটি কোরিয়া থেকে রেয়াতি সুবিধায় সার্কিট ব্রেকার, শ্যাম্পু-সাবানসহ উচ্চশুল্কের প্রসাধনী। যা জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
রবিবার (৭ ফেব্রুয়ারি) কন্টেইনার জব্দের বিষয়টি জানা যায় কাস্টম হাউস সূত্রে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৩০ হাজার ৮৫০ কেজি সার্কিট ব্রেকার ও উচ্চশুল্কের বিভিন্ন ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, বডি লোশন, ফেস ক্রিম, শাওয়ার জেল ও পর্দার কাপড়ের চালান।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান রেয়াতি সুবিধায় সেকেন্ড হ্যান্ড পাওয়ার লুম আমদানির ঘোষণা দিয়ে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসায় এ চালানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি।’
তিনি বলেন, ‘অভিযানে আমরা বিভিন্ন সংস্থার উপস্থিতিতে পুরাতন আমদানি নিষিদ্ধ ৩০ হাজার ৮৫০ কেজি সার্কিট ব্রেকার ও উচ্চশুল্কের বিভিন্ন ব্রান্ডের সাবান, শ্যাম্পু, বডি লোশন, ফেস ক্রিম, শাওয়ার জেল ও পর্দার কাপড় আটক করি।’
আরএইচ/সিএস
