নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ০১:৩০ এএম
চট্টগ্রামের হালিশহরের রঙ্গিপাড়া এলাকায় ২০ টাকা না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে রাজু মিয়া (১৯) নামে এক যুবক মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রমনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। সে পরিবারের সাথে রমনার একটি ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম মনির হোসেন। রাজুর গ্রামের বাড়ি চাঁদপুরে।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০ টাকা না দেয়ায় মা-বাবার সাথে অভিমান করে রাজু মিয়া নামক এক যুবক সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
রাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিএস
