৮ হাজার পিস ইয়াবাসহ নারী ধরা লোহাগাড়ায়

আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২১ ৪:৩৩ অপরাহ্ন

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ১ ফেব্রুয়ারী, ২০২১ সোমবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কহিনুর আকতার (৪৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৩২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার কহিনুর আকতার কক্সবাজার জেলার টেকনাফের নাইটং পাড়া মৃত ইছহাকের কন্যা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ কহিনুর আকতার কে আটক করে।’

তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সিএস