নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জানুয়ারি, ২০২১ শুক্রবার ০৪:০০ পিএম
চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদে মসজিদের পাশে দেওয়াল ধ্বসে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডেবার পাড়ের রেলওয়ে জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক নিহত পথচারীর পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ডেবার পাড় রেলওয়ে জামে মসজিদের পাশে একটি সীমানা দেওয়াল ধ্বসে এই হতাহতের ঘটনা ঘটে।’
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।
সিএস
