ফটিকছড়িতে গাছের সঙ্গে ঝুলে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট: ৯ নভেম্বর ২০২০ ৪:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ নভেম্বর, ২০২০ সোমবার ০৩:৩০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলের মাঝে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় একটি মরদেহ দেখা যায়। পরে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার উপ পরিদর্শক মো. আজমগী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করা হয়। এখনও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরএইচ