ফটিকছড়িতে বিদেশি অস্ত্র-গুলিসহ ৪ সন্ত্রাসী র‍্যাবের হাতে ধরা

আপডেট: ৬ নভেম্বর ২০২০ ৪:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ নভেম্বর, ২০২০ শুক্রবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

আটক চারজন হলো- মো. মোহসিনুল করিম ইরফান (২০), আব্দুর রহিম জিহান (২৩), মো. শাওন (১৮) ও মো. মঈনুল হাসান হারেছ (১৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ