ভয়াভহ অগ্নিকাণ্ডে থানচির ৫০ দোকান-ঘর পুড়ে ছাই

আপডেট: ৫ নভেম্বর ২০২০ ৫:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ নভেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৪:৫০ পিএম

বান্দরবান জেলার থানচিতে বড়মদক বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে অন্তত ৫০ দোকান-ঘর ছাই হয়ে গেছে। আগুন কিভাবে লেগেছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে রেমাক্রি ইইনিয়নের সীমান্ত পার্শ্ববর্তী বড়মদক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বড়মদক বাজারে আগুনে ২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বাকী ১২টি দোকান ঘর ছাদ ও বেড়া ভেঙ্গে দিয়ে বাঁচানো গেলেও আরো অনেক দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আগুন কিভাবে লেগেছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

বড়মদক বাজারটি দুর্গম এলাকায় হওয়ায় এবং কোন সড়ক না থাকায় ফায়ার সার্ভিস কিংবা প্রশাসন তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বলে জানা যায়।

আরএইচ