ডবলমুরিংয়ের ভাড়া বাসায় পড়ে ছিল নারীর লাশ

আপডেট: ৫ নভেম্বর ২০২০ ২:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ নভেম্বর, ২০২০ বৃহস্পতিবার ০৯:০০ এএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুপ্তা মল্লিক (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ পানওয়ালা পাড়ার নাসিমা মনজিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সুপ্তা মল্লিক রাঙামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে। তিনি নাসিমা মনজিলের ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন।

ডবলমুরিং থানার উপপরিদর্শক  (এসআই) সুমিত বড়ুয়া জানান, ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিএস