সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ যুবক ধরা

আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১০:২৯ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ৩ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ১০:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন (৪৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে সোনাইছড়ির বার আউলিয়া এলাকার রাইজিং ফিলিং স্টেশনের পাশে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ সালাউদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফছি মেম্বারের বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বণিক বলেন, ‘গোপন সূত্রে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।’

এছাড়া তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সুমন বণিক।

এনএকে/আরএইচ