নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার ০৭:০০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় উপজেলার শীতলপুরস্থ বগুলা বাজারের সুভাস ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম রিত্তিকা চৌধুরী (১৬)। সে ওই এলাকার লালু চৌধুরীর কন্যা। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।
স্থানীয় ইউপি সদস্য বাবলু বিষয়টি নিশ্চিত করে জানায়, রিক্তিকা রাত ১১ টার দিকে নিজ ঘরে সবার অগোচরে ঘরের বীমের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ‘রাতে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
এনএকে/আরএইচ
