নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ শনিবার ১২:৪০ পিএম
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত সর্দার সালমান শাহ-কে গ্রেফতার করেছে ১৬ এপিবিএন পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সালমান শাহ’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সালমান শাহ ওরফে শহিদুল ইসলাম নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি ব্লকের ১০৫২/২ নং শেডের সোনা মিয়ার ছেলে । তিনি সালমান শাহ গ্রুপের প্রধান ডাকাত।
গ্রেফতারের বীষয়টি নিশ্চিত করে ১৬এপিবিএন পুলিশের অধিনায়ক মুহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সালমান শাহ’র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি থেকে দেশীয় দুটি অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা পাওয়া গেছ।’
সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সিএস/আরএইচ
